About us
আমাদের গল্প – Ghorer Organic 🌿
আসসালামু আলাইকুম।
Ghorer Organic শুধু একটি ব্যবসা না — এটি আমাদের পরিবারের একটি স্বপ্ন। একটি ছোট্ট ইচ্ছা থেকে শুরু, মানুষকে ভেজালমুক্ত, প্রাকৃতিক এবং নিরাপদ খাবার পৌঁছে দেওয়ার একটি চেষ্টা।
এই পথচলা শুরু হয়েছে আমার, আমার স্ত্রী এবং আমার আম্মাকে সাথে নিয়ে। আমরা বিশ্বাস করি — ঘরের মানুষের জন্য যেমন ভালো খাবার চাই, তেমনই দেশের প্রতিটি মানুষের জন্যও সেই ভালোটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।
আজকের এই সময়ে বাজারে অনেক পণ্যে ভেজাল মিশে যাচ্ছে। মানুষ চাইলেও অনেক সময় বুঝতে পারে না কোনটা আসল আর কোনটা নকল।
সেখান থেকেই Ghorer Organic এর যাত্রা। আমাদের লক্ষ্য একটাই — মানুষের ঘরে ঘরে খাঁটি ও নিরাপদ পণ্য পৌঁছে দেওয়া।
আমরা প্রতিটি পণ্য সংগ্রহ করি যত্ন নিয়ে, যাচাই করে এবং বিশ্বাসযোগ্য উৎস থেকে। যাতে আপনি নিশ্চিন্তে আপনার পরিবারের জন্য ব্যবহার করতে পারেন।
আপনার বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই অনেক দূর।
আমাদের অঙ্গীকার
- ১০০% প্রাকৃতিক ও নিরাপদ পণ্য
- ভেজালমুক্ত প্রোডাক্টের নিশ্চয়তা
- গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব
- সততা ও বিশ্বাসের সাথে ব্যবসা
- পরিবারের জন্য যেমন, সবার জন্য তেমন